শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

দুদিন ধরে বিছানা-বালিশ নিয়ে কাউন্টারে, তবুও মিলেনি টিকিট

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষজন রেলের ১ মের টিকিট নিতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন। এর বাইরে অনেকে ধৈর্য্য ধরে অপেক্ষায় আছেন দুইদিন ধরে। টানা দুই দিন ধরে এমন অপেক্ষার পরও কমলাপুর রেলস্টেশনে টিকিট পাননি অনেকে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ এপ্রিল) দেওয়া হচ্ছে ১ মের টিকেট। দুই দিন টিকিট না পেলেও সকাল হলে টিকিট মিলবে এমন প্রত্যাশার অপেক্ষায় থেকে কাউন্টারের সামনেই বিছানা-বালিশ নিয়ে ঘুমিয়ে পড়েন অনেকে।

অনলাইনে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যানজট এড়িয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে ট্রেনের টিকিট পেতে এ লড়াই যেন তাদের। অভিযোগ রয়েছে কালোবাজারিরও।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কাউন্টার থেকে এক ব্যক্তি চার জনের টিকিট কাটতে পারছেন। তবে তার জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হচ্ছে। ঈদ উপলক্ষে আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এ জন্য এবার কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হচ্ছে।

এবার ঢাকার কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তবে ঈদযাত্রার প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে।

রেলওয়ে সূত্র আরও জানায়, ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চলবে। এগুলো হচ্ছে- চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।

এদিকে, গত ২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয় যা চলবে আজ ২৭ তারিখ পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *