শিরোনাম
মঙ্গল. ফেব্রু ২৪, ২০২৬

দুর্নীতি লুটপাটে বেসামাল সরকার দেশে বিদেশে বিতর্কিত: বিএনপি

ঢাকা: করোনা সংক্রমণের পরিস্থিতিতে সরকার ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব চলছেই। জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি নীরব কূটনীতি করলেও অন্যতম বিরোধী দল বিএনপির দাবি দুর্নীতি লুটপাটে বেসামাল সরকার দেশে বিদেশে বিতর্কিত সরকার।

করোনাভাইরাস টেস্ট জালিয়াতির মতো ঘটনায় বাংলাদেশ সরকার বিব্রত। ভুয়ো রিপোর্টে হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে কয়েকটি সংস্থা। যদিও সংস্থাগুলির কর্ণধারেরা গোয়েন্দা জালে, কিন্তু তাদের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের যোগসাজস উঠে আসছে।

বাংলাদেশের এই করোনা টেস্ট জালিয়াতির কারণে আন্তর্জাতিক মহলে পড়েছে শোরগোল। এর জেরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদত্যাগ করেছেন। বিএনপির শীর্ষ নেতা তথা দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার এই বিষয়টিিকে হাতিয়ার করেন বলেই মনে করা হচ্ছে।

বিএনপির প্রধান নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুটি সংস্থার আর্থিক তছরুপ মামলায় জামিন পেয়ে জেল থেকে বাড়িতে এসেছেন। এর পরেই নতুন করে সুর চড়িয়েছে তারা।

সম্প্রতি সরকারে থাকা দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন। বিএনপি নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। করোনার বেপরোয়া চালকের মতো তারা রাজনীতিতেও বেপরোয়া আচরণ করছে

এর জবাবে বিএনপির শীর্ষ নেতা তথা দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যদি সত্‍ সাহস থাকে, তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তখন দেখা যাবে কারা জনরোষে পড়ে।

ঢাকার নয়া পল্টনে বিএনপি সদর দফতরে সাংবাদিক সম্মেলন থেকে রিজভী হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নেই এক যুগ। গণতন্ত্র হত্যা করে, জনগণের ভোটাধিকার হরণ করে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নানা অপকৌশলে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপিকে দুর্বল করতে বছরের পর বছর সরকারি রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, শত শত নেতাকর্মীকে গুম খুন অপহরণ করা হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অন্যায়ভাবে র‌্যাব-পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। এত কিছু করার পরও জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *