শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

দেশের অবস্থা একাত্তরের পূর্ববর্তী সময়ের মতো : নুর

দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানিরা ধরে নিয়ে গেলেও বর্তমান সরকারের মতো নির্যাতন করেনি। এমন মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

দেশের অবস্থা একাত্তরের পূর্ববর্তী সময়ের মতো উল্লেখ করে নুর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশের মানুষ লিখতে এবং কথা বলতে ভয় পায়। নিজস্ব রাজনৈতিক এজেন্ডার বাইরে ক্ষমতাসীনরা কোনও ইতিহাস গ্রহণ করে না। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নুর।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ নির্দিষ্ট কোনও দলের যুদ্ধ নয়, মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখনও শহিদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা নেই। অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ছাত্রলীগ রাজনীতি করছে।

দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারকে গলায় গামছা পেঁচিয়ে ক্ষমতা থেকে নামাতে হবে বলেও মন্তব্য করেন ডাকসুর সাবেক এ ভিপি।

পুলিশ প্রধান ও র‌্যাবের মহাপরিচালকসহ ৬ জনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে নুর বলেন, এ নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ হতে পারে। দেশের নিরাপত্তায় এ ধরনের নিষেধাজ্ঞা প্রভাব ফেলতে পারে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *