শিরোনাম
মঙ্গল. মার্চ ১০, ২০২৬

দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (২৯ মার্চ) পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত শবে বরাত। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় এশার নামাজের পর থেকেই নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন।

এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। মানবজাতির জন্য সৌভাগ্যের এ রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমান ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। পবিত্র শবে বরাতের মাহাত্ম্যের উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ বাণীতে বলেন, পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় এক রজনী। এ উপলক্ষ্যে আমি দেশবাসীসহ সব মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবে বরাতের এ পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত, বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমণ্ডিত পবিত্র শবে বরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *