শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

দ্বিতীয় বরের সঙ্গে শখের ছবি ভাইরাল

অবশেষে গুঞ্জন সত্যি হলো। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। প্রকাশ্যে এসেছে শখ ও তার স্বামী রহমান জনের ছবি। জন পেশায় ব্যবসায়ী।

জানা গেছে, গত ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি বাড়ি।

জনের ভাগ্নে আরাফ রহমান গণমাধ্যমকে বলেন, পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো মানুষ। কত্ত বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই। গত দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।

তবে শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।

শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল তিন মাস আগে। এবার সেই গুঞ্জনের সত্যতা মিললো।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। তবে তাদের সংসার বেশিদিন টেকেনি। ২০১৭ সালে বিয়ের দু’বছরের মাথায় তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *