শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

দয়া করে জাতির সামনে চলচ্চিত্রের মানুষদের ভিক্ষুক বানাবেন না : অনন্য মামুন

ঈদ বা কোনো উৎসব পেলেই চলচ্চিত্রের আতুড় ঘর খ্যাত এফডিসিতে দরিদ্র ও দুস্থ শিল্পীদের ঘটা করে ত্রাণ দেওয়া হয়। বিষয়টা অনেকেরই কাছে দৃষ্টিকটু মনে হয়। অনেকেই মনে করেন, এভাবে প্রকাশ্যে সহায়তা করে শিল্পী ও চলচ্চিত্রের মানুষদের খাটো করা হচ্ছে।

পরিচালক অনন্য মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরে লেখেন, ‘দয়া করে এবার ঈদে জাতির সামনে আমাদের ভিক্ষুক বানাবেন না। প্রযোজক পরিচালক শিল্পী যাদেরকেই আমরা সাহায্য করছি এবং সেটা নিউজ করছি। আমার মনে হয় সবাইকে ছোট করছি আমরা। সমাজের মানুষদের কাছে আমরা নিজেদের অবস্থান ছোট করছি। বাইরের লোকজনের কাছে আমরা এখন ভিখারির মতো। সবাই উদাহরণ দেয় মিডিয়ার লোকদের তো মরার আগে সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে মরতে হয়। এতে করে কিন্তু মেধাশূন্য হবে আমাদের মিডিয়া।’

তিনি আরও বলেন, ‘এবার আসি কেন নিউজ করা হচ্ছে? নেতারা কাউকে সাহায্য করলেই সেটা বড় করে নিউজ করান। কিন্তু কেন? কারণ সামনের নির্বাচনে ভোটের আশায়। সবাইকে বোঝাতে হবে উনি বড় নেতা। এত কথা বলার কারণ সামনে ঈদ, এখন শুরু হয়ে যাবে সাহায্যের প্রতিযোগিতা। মানুষকে সাহায্য করা ভালো কাজ কিন্তু সেটা যেন কাউকে ছোট করে না করি। ভোট তো আপনাকে দেবে ভোটার যাকে আপনি সাহায্য করছেন, সে জানে আপনি ভালো মানুষ। জাতিকে জানিয়ে কি লাভ বলুন। দয়া করে এবার ঈদে জাতির সামনে আমাদের ভিক্ষুক হিসাবে দাঁড় করাবেন না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *