শিরোনাম
মঙ্গল. ফেব্রু ১৭, ২০২৬

ধর্ষণের অভিযোগে জেলহাজতে মাদ্রাসা শিক্ষক

কুমিল্লায় কোরআন চালান দিয়ে শিশুদের অভিশাপ ও পাগল করে দেয়ার ভয় দেখিয়ে শিশুদের ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার শাহজালালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শাহজালাল পৌরসভার নিউমার্কেট এলাকার চান্দিনা সড়কের জামিয়া ইসলামিয়া বাইতুল নুর মাদ্রাসার শিক্ষক এবং দেবিদ্বার উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা।

নির্যাতিত শিশুদের অভিযোগ, ওই শিক্ষক কোরআন চালান দিয়ে শিশুদের অভিশাপ ও পাগল করে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করতেন।

সম্প্রতি ধর্ষণের কারণে এক শিশু অসুস্থ হয়ে পড়ে। ওই শিশুর বাবা এ ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক শাহজালালকে শুক্রবার রাতে আটক করে পুলিশ।

নির্যাতিত শিশু, অভিভাবক ও স্থানীয়রা জানান, তিনতলা ভবনের একটি অংশ ভাড়া নিয়ে চলছিল ওই বেসরকারি হাফেজিয়া মাদ্রাসাটি। ওই শিক্ষক প্রতি রাতে মাদ্রাসার হোস্টেলের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে শিশুদের ধর্ষণ করতেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শাহজালালকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। মাদ্রাসার অন্য কেউ এসব ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
messenger sharing button
sharethis sharing button

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *