শিরোনাম
শনি. মার্চ ১৪, ২০২৬

নবান্নে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: ক্রমশ বাড়ছে সংক্রমণ। বিভিন্ন জেলায় করোনায় গ্রাফ উপরের দিকে। উত্‍সবের পর সংক্রমণ আরও বাড়বে বলে আগেই সতর্ক করা হয়েছিল। এমনকি শীত পড়লে করোনা আরও বাড়তে পারে বলে ইতিমধ্যে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে পুজো মিটতেই বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, আগামী ৫-ই নভেম্বর নবান্নে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন বেশ কিছু দফতরের আধিকারিকরাও। এই বৈঠকে সাম্প্রতিক করোনা পরিস্থিতি এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। অন্যদিকে, আইনশৃঙ্খলা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।

অন্যদিকে, সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল এই বৈঠকের মাধ্যমে প্রশাসনিক কাজকর্মেরও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী। কি কাজ হয়েছে, করোনা কালে কি বাকি রয়েছে সমস্ত কিছু তথ্য জেনে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *