শিরোনাম
মঙ্গল. মার্চ ১৭, ২০২৬

নেপালের সরকার ফেলতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে

নেপালের সরকারকে ফেলে দিতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর দাবি, নেপালের নতুন মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে যে বিরোধিতা তৈরি হয়েছে, তার জেরেই তাঁকে পদ থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে দিল্লিতে।

রবিবার প্রয়াত কমিউনিস্টম লিডার মদন ভান্ডারীর স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়েই এমনটা দাবি করেন তিনি। তবে তাঁর দাবি, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ক্ষমতাব থাকবেন তিনিই।

কেপি শর্মা বলেন, ‘দিল্লি থেকে এরকম খবর আসছে। নেপালের নতুন মানচিত্র প্রকাশের জেরেই ভারতে একের পর এক বৈঠক চলছে নেপালের বিরুদ্ধে। গত ১৩ জুন নেপালের পার্লামেন্টের লোয়ার হাউসে পাশ হয়ে যায় নতুন মানচিত্র সংক্রান্ত বিল। যেই মানচিত্রে বিতর্কিত লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অন্তর্ভূক্ত করা হয়েছে। গত ১৮ জুন সেই বিলে সম্মতি দিয়ে সই করেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী।

নেপালের প্রধানমন্ত্রী আরো বলেন, নেপালের জাতীয়বাদ এতটা দুর্বল নয়। ভারতকে কটাক্ষ করে তিনি বলেন, নেপালের এই মানচিত্র বদলকে কেউ কেউ অপরাধের চোখে দেখছে। তাঁর মতে, আজ যদি তাঁর সরকার পড়ে যায়, তাহলে নেপালের হয়ে কেউ কথা বলবে না। তবে তাঁর দল এই ধরনের ফাঁদে পা দেবে না বলেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের কালাপানিকে নিজেদের দেশের অংশ দাবি করে নেপালের মানচিত্র বদলে ফেলে ওলি সরকার। তারপর থেকেই চাপ বাড়তে শুরু করেছে ওলির ওপর। তবে ভারতের প্রবল আপত্তি অগ্রাহ্য করে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে হিমালয়ের কোল ঘেষে দাঁড়িয়ে থাকা নেপাল। অপেক্ষাকৃত ছোট্ট এ দেশটি নয়াদিল্লিকে সাফ জানিয়ে দিয়েছে, ভারতের চাপের মুখে তারা কিছুতেই মানচিত্র বদলাবে না। সূত্র- দ্য হিন্দু

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *