শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দর্শনীয় দ্বীপ ফুকেট! ২৭৮ মিলিয়ন ডলার পকেটে পুরবে থাই সরকার!

থাইল্যান্ডের দর্শনীয় পর্যটনস্পট ফুকেট দ্বীপ ফের খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়া পর্যটনশিল্পকে চাঙা করার জন্যই এই উদ্যোগ।

‘ফুকেট স্যান্ডবক্স’ নামের একটি প্রকল্পের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের ২৫০ জন পর্যটক থাইল্যান্ডে পৌঁছানোর কথা। তবে এই প্রকল্পের আওতায় ভ্যাকসিন নেওয়া পর্যটকদের সেখানে পৌঁছে আর কোয়ারান্টাইনে থাকতে হবে না। জানা যায়, ১৪ দিন পর এই পর্যটকদের তিনটি কোভিড-১৯ টেস্ট করাতে হবে, ফলাফল যদি নেগেটিভ আসে তবে তারা দেশটির যেকোনো স্থানেই ভ্রমণ করতে আর বাঁধা থাকবে না।

আর প্রকল্পটি যদি সফল হয় তবে আগামী অক্টোবরের মধ্যেই দেশটির অন্যান্য দ্বীপপুঞ্জে এই প্রকল্প চালু করা হবে। এদিকে থাইল্যান্ড সরকার আশাবাদী যে, এই প্রকল্পটির মাধ্যমে তিন মাসে প্রায় ২৭৮ মিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে!

আরও জানা গেছে, ফুকেট দ্বীপ উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই স্থানটিতে প্রত্যাশিত পর্যটকদের সমাগম ঘটবে। অবশ্য করোনা মহামারীর আগে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভ্রমণপিয়াসু এই ফুকেট দ্বীপ দর্শনে ছুটে আসতো!

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *