শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ সামান্য কমল, তবে দৈনিক আক্রান্তে শীর্ষে উঠে এল কলকাতা

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১৭ জন।

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: টানা দু’দিন বৃদ্ধির পর রাজ্যে আবার কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে তা ৮০০-র উপরেই রয়েছে। তবে কলকাতায় অনেকটা বাড়ল নতুন আক্রান্ত। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও। আরও কমল দৈনিক মৃত্যু।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১৭ জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৫। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিকা তালিকায় আবার উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল মহানগরী। উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ১৩৩ জন। দৈনিক আক্রান্ত সামান্য কমল কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। বুধবারের তুলনায় কমল নদিয়াতেও। ওই জেলায় আক্রান্ত ৬৪ জন। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ বেশ কয়েকটি জেলায় কমেছে দৈনিক আক্রান্ত।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চার জনের এবং উত্তর ২৪ পরগনায় পাঁচ জনের। বৃহস্পতিবার সংক্রমণমুক্ত হয়েছেন ১ হাজার ৩৮১। রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে হল ১.৮০ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪৯৫ জনের। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে হল ১৪ হাজার ৮০৫।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *