শিরোনাম
মঙ্গল. ফেব্রু ২৪, ২০২৬

পশ্চিমবঙ্গে নিম্নমুখী করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯, সুস্থ ২৫

গত কয়েক দিনের পর পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল। গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় ২৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার এমনটাই জানাল রাজ্যের স্বাস্থ্য দফতরের কোভিড সংক্রান্ত বুলেটিন। এই মুহূর্তে বাংলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০,১৮,০৩১। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯,৯৬,৫৮১ জন। করোনার সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। পাশাপাশি, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় কোনও মৃত্যুর খবর নেই।

পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর সংখ্যা ২১,২০১। মঙ্গলবারের কোভিড বুলেটিন অনুযায়ী, করোনায় মৃত্যু হার এ রাজ্যে ১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫,৭২৯টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ২,৫০৯,০০,৩১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে ১০,৩৯৬টি কোভিড টিকাকরণ হয়েছে।

পশ্চিমবঙ্গে নিভৃতবাসে রয়েছেন ২২৪ জন। সেফ হোমে কোনও করোনা আক্রান্ত নেই। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন করোনা রোগী।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *