শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

পশ্চিমবঙ্গে নির্জনতম বিচ, মানব জাতির অলক্ষ্যে এক প্রান্তহীন সমুদ্র সৈকত

নদী, সমুদ্র আর জঙ্গলের সমাহারে জাহির করছে নিজের অস্তিত্ব। ধানগাছের শীষ পেরিয়ে বিস্তৃত অনন্ত জলরাশি।

শিরায় শিরায় গড়ে তুলছে অজস্র ঢেউয়ের মেলবন্ধন। সত্যি! প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সীমা নেই। সে যে বাঁধনহীন তার এক জলজ্যান্ত উদাহরণ জি প্লটের এই ছোট্ট গ্রাম গোবর্ধনপুর। সুন্দরবনের শেষ প্রান্তে অবস্থিত এই নির্জন বিচ। নির্জন, হ্যাঁ কারণ মানুষের ঢল এখনো পুরোপুরি এসে পড়েনি এই বিচে।

এখানে এলে থমকে যায় সময়ের গতি। সন্ধ্যে হলে নেমে আসে এক মায়াবী আনন্দ। মুহূর্তে পূর্ণিমার আলো এসে পৌঁছয় সমুদের ঢেউ গুলোতে আর মন্থর করে দেয় রোজকার প্রতিযোগিতার নেশা। আলো আঁধারি মাখা প্রত্যেকটা জলবিন্দু যেন ফিরিয়ে দেয় আপনার হারিয়ে যাওয়া সময়ের দাম। প্রকৃতির বৈচিত্রে তখন স্থান পায় লাল কাঁকড়ার অফুরন্ত ছোটাছুটি। এই সব কিছু উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে গোবর্ধনপুর গ্রামে।

তো কিভাবে আসবেন?

শিয়ালদহ থেকে ট্রেনে লক্ষীকান্তপুর। লক্ষীকান্তপুর থেকে বাসে রামগঙ্গা ফেরিঘাট। তারপর সেখান থেকে লঞ্চে চাঁদমারি ঘাট। টোটো করে গোবর্ধনপুর গ্রাম।

থাকার জায়গা হিসেবে এখানে রয়েছে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের অতিথিশালা আর দু একটা হোমস্টে।

এখানে এসে আপনি ঘুরে আসতে পারেন কলস দ্বীপ, বনিক্যাম্প, ও লুথিয়ান আইল্যান্ড।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *