পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: বিধানসভার পিএসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তাফা দিলেন মুকুল রায়। বিধানসভা স্পিকার বিমান বন্দোপাধ্যায়কে সোমবার ইমেল করে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। ইস্তফা দেওয়ার কারণ তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে তৃণমূল নেতার কাছ থেকে কোনও ধরনের প্ৰতিক্ৰিয়া আসেনি।
২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। ২০২১ সালে বজেপি-র হয়ে লড়াই করেছিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্ৰ থেকে। তাঁর বিপরীতে টলিউডের তারকা প্ৰার্থী ছিলেন কৌশানী। তিনি কৌশানীকে হারিয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্ৰে জয়ী হয়েছিলেন। তারপর ২০২১ সালে ১১ জুলাই মুকুল বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলে ফিরে আসেন। তারপর মুকুলকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনোনীত করে শাসকদল। যদিও খাতায়-কলমে তিনি রয়েছেন বিজেপি বিধায়কই। এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর। একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছেন। ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্তও।
গত শুক্রবারই বিধানসভার অধিবেশন শেষে পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিকে মুকুল রায়কে নিয়ে তীব্ৰ কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছএন- আসলে মুকুল রায় অসুস্থ নন, তিনি অসুস্থ হওয়ার ভান করছেন। সেই আক্ৰমণের আবার পাল্টা দিয়েছেন মুকুলের ছেলে শুভ্ৰাংশু রায়। তিনি বলেছেন- শুভেন্দুদা সিনিয়র লিডার, বিচক্ষণ রাজনীতিবিদ, মনে হয় শিক্ষিতও। একজন অসুস্থ কিনা তা বলতে পারেন কেবলমাত্র চিকিৎসকরা। কোনও রাজনীতিবিদ রাজনীতি সম্পর্কে বলতে পারেন। আইনজীবীরা আইন সম্পর্কে বলতে পারেন। শুভ্ৰাংশু বলেন- তাঁর বাবার শরীরিক অবস্থার আগের থেকে অবনতি হয়নি। তবে উন্নতিও হয়নি।

