শুভ্রদীপ চক্রবর্তী: পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে বার করা হল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের চাকরিপ্রার্থীদের আবারও সুযোগ। আবেদন করা যাবে সরাসরি অনলাইনে। যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। জেনে নিন বিস্তারিত তথ্য।
নিয়োগ করা হবে দুটি পদে।
১. সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট
২. প্রজেক্ট অ্যাসোসিয়েট
শিক্ষাগত যোগ্যতা: সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট দুটি পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনভায়ারমেন্টাল সাইন্স এবং সিভিল/ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর পাশ।
বয়স: প্রথম পদটির জন্য সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। দ্বিতীয় পদটির জন্য সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতনক্রম: সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য প্রতিমাসে ৪২,০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা। আর প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য ৩৫,০০০ টাকা এবং অন্যান্য সুবিধা।
দুটি পদেই নিয়োগ করা হবে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন পদ্ধতি: আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে। প্রথমে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর সেটি সঠিকভাবে পূরণ করে তার সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে একটি পিডিএফ ফাইল বানিয়ে নির্দিষ্ট ই-মেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ৪ জুন, ২০২১ বিকেল ৫ টা পর্যন্ত।
ইন্টারভিউয়ের ঠিকানা: WBPCB Head Office, Bidhannagar, Kolkata-700 106
আবেদনপত্র ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbpcb.gov.in/ এ ভিজিট করুন।
উল্লেখ্য, এই পদগুলিতে আবেদন করার জন্য কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

