শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

পুতিনকে ‘খুনি’ বলায় অগ্নিশর্মা এরদোগান বললেন রাষ্ট্রনায়কের মুখে এমন কথা মানায় না

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেব এরদোগান বলেছেন এধরনের বক্তব্য ‘অগ্রণযোগ্য’।

তুর্কি প্রেসিডেন্ট শুক্রবার ইস্তাম্বুলে এক বক্তব্যে বলেন, ‘পুতিন সম্পর্কে বাইডেনের বক্তব্য প্রেসিডেন্টসুলভ হয়নি।’ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ‘বুদ্ধিদীপ্ত’ ও ‘দারুণ’ জবাব দেয়ার জন্য তিনি পুতিনের প্রশংসাও করেন।

এরদোগান সাংবাদিকদের বলেন, পুতিন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও দারুণ জবাব দিয়েছেন এবং তার এমনটি করাই উচিত ছিল। ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু ও কৌশলগত মিত্র’ আখ্যায়িত করেন। তবে নাগরনো-কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ রয়েছে।

বিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ ভাবেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘হ্যা আমি তাই ভাবি।’ মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় পরামর্শ করার জন্য মস্কো ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *