শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন, ২ দিনে ১৭০ অভিযোগ নিষ্পত্তি

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) ফেসবুক পেজ চালু হওয়ার দুই দিনের মাথায় ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। গত সোমবার বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ উদ্বোধন করেন।

বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসিএসডব্লিউ সেবা চালু হওয়ার পরবর্তী দুই দিনে ৬৯১টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। যারমধ্যে ১৭ নভেম্বর মঙ্গলবার ৩৩১টি এবং ১৮ নভেম্বর বুধবার ৩৬০টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মাত্র দুই দিনে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যা প্রাপ্ত মোট অভিযোগের ২৫ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫২টি অভিযোগের ক্ষেত্রে তদন্তের প্রয়োজনে প্রাসঙ্গিক তথ্যের জন্য অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হয়েছে। তথ্যাদি পেলে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। অবশিষ্ট ৪৬৯টি অভিযোগ আমলে নিয়ে তদন্তের কার্যক্রম নেয়া হয়েছে। দ্রুততার সাথে অবশিষ্ট অভিযোগসমূহের তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার বুলিংয়ের শিকার নারীদের কাছে প্রাপ্ত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ব্ল্যাকমেইলিং, পর্নোগ্রাফি, ফেসবুক আইডি ব্যবহার, ফেসবুক আইডি হ্যাক করা, হুমকি দেয়া ইত্যাদি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *