শিরোনাম
শুক্র. ফেব্রু ৬, ২০২৬

পূর্ব লন্ডনে ইস্ট হ্যান্ডস চ্যারিটি ও ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঠান্ডা পানি,শুকনো খাবার ও ছাতা বিতরণ

এমরান আহমেদ, পূর্ব লন্ডন: পার্লামেন্টের অন্দরের আঁচের সাথে সাথে এবার প্রকৃতির রোষানলে পুড়ছে ব্রিটেন। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রশাসন। আজ মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা যখন ৪১ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়ে ফেলেছে, বিমানবন্দরের রানওয়ে যখন গলে গেছে, রেললাইনে যখন ফাটল দেখা দিয়েছে, মাটির নীচের টিউব রেলে যখন দমবন্ধ অবস্থা বিরাজ করছে, ঠান্ডা পানির জন্য যখন মানুষ ছটফট করছে- ঠিক এই সময় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ও ইস্টহ্যান্ডস চ্যারিটি যৌথভাবে পূর্ব লন্ডনের স্টার্টফোর্ডে শতাধিক মানুষের মধ্যে ঠান্ডা পানি, শুকনো খাবার ও ছাতা বিতরণ করেছে।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ও ইস্টহ্যান্ডস চ্যারিটির এই কার্যক্রমে যোগ দিয়ে স্টার্টফোর্ড এলাকার কাউন্সিলার সাবিহা কামালী বলেন, এতো গরমে মানুষের মধ্যে এই ঠান্ডা পানি বিতরণ অসাধারণ কাজ। কিছু মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাষ্টি খসরুজ্জামান খসরু বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। লন্ডনে যে গরম পড়েছে, ষ্টেশন থেকে বের হওয়া মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেয়ার জন্যই আমাদের এই উদ্যোগ।

ইস্ট হ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য। ইস্টহ্যান্ডস আফ্রিকা থেকে বাংলাদেশ, ব্রিটেন থেকে ইউরোপ সব জায়গায় মানুষের জন্য কাজ করছে। গরম বলুন আর যেকোন দূর্যোগ বলুন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *