শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

প্যারিসে মেসির সংবাদ সম্মেলন, মেসিকে নিয়ে আরও অনেক শিরোপা জয়ের স্বপ্ন পিএসজি সভাপতির

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জামের্ইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন লিওনেল মেসি। বুধবার প্যারিস মেসির প্রথম সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন তারকাকে ধন্যবাদ জানান পিএসজি সভাপতি নাসের খেলাইফি। সংবাদ সম্মেলনে পিএসজি সভাপতি বলেন, ‘আমরা যখন ১০ বছর আগে এই প্রকল্প শুরু করেছিলাম, সবাই বোঝেনি যে আমরা কী করতে চাই। আমাদের প্রকল্পটা অনেক বড় ছিল, এবং আজকের এই অবস্থানে আসার পেছনে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। মেসিকে দলে আনার ব্যাপারটা বাস্তব করার জন্য দুই পক্ষই দুর্দান্ত একটা চুক্তি করেছে। লিও আর তার স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই স্বপ্নকে সত্যি করার জন্য। আমার দলের বাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও অনেককে ধন্যবাদ জানাচ্ছি যাদের হয়তোবা আপনারা অনেকে চেনেনও না, যারা আমাদের এই অবস্থানে আসার পেছনে ভূমিকা রেখেছেন। আপনারা সবাই আমাদের সমর্থকদের জন্য দুর্দান্ত এক কাজ করেছেন।

এটা মাত্রই শুরু। আসল কাজ এখন থেকে শুরু হবে। আমাদের সঙ্গে এখন এমন একজন আছেন যিনি আজীবন শিরোপা জিতে এসেছেন। যিনি এর পরে আমাদের হয়ে আরও অনেক শিরোপা জিতবেন। আমাদের দলে বিশ্বের সব সেরা খেলোয়াড় ও কোচ আছে। মেসি, আমি অঙ্গীকার করছি তোমার ছেলেরা প্যারিস শহরকে ভালোবাসবে।

বার্সেলোনা ছেড়ে ফরাসি জায়ান্টদের হয়ে ৩০ নম্বর জার্সিতেই মাঠে নামবেন তিনি। চুক্তি সম্পন্নের পরই মেসির জার্সি নম্বর প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *