শিরোনাম
রবি. মার্চ ২২, ২০২৬

প্রবাস জীবনে অপরাধ, বিদেশফেরত ৮৩ বাংলাদেশি গ্রেপ্তার


সন্দেহভাজন আসামি হিসেবে দুই দেশ থেকে ফেরত পাঠানো ৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই বিদেশফেরত এবং ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে প্রবাসী জীবনে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিদেশফেরতদের মধ্যে ৮১ জন ভিয়েতনাম এবং ২ জন কাতার থেকে এসেছেন। আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে তাদের রাজধানীর তুরাগ থানায় নেওয়া পর আদালতেও পাঠানো হয়।

তুরাগ থানার ওসি নুরুল মক্তাকিন জানান, ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বিদেশ ফেরত ৮৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই দুই দেশে অবস্থানকালে অপরাধ করেছেন। ভিয়েতনাম থেকে তাদের অপরাধের বিষয়টি জানানো হয়েছিল। সে কারণে ৮১ জনকে সন্দেহভাজন আসামি হিসেবে (৫৪ ধারায়) গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, গ্রেফতার ৮৩ জনের মধ্যে ৮১ জনই ভিয়েতনাম থেকে কাতার ফেরত। বাকি দুজন কাতারের। নানা অপরাধে অভিযুক্ত হয়ে তারা জেল খেটেছেন। পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। তবে তাদের সংঘটিত অপরাধ সম্পর্কে জানা যায়নি। তাই সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত ১৮ আগস্ট ভিয়েতনাম থেকে ১০৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। করোনার জন্যে তাদের উত্তরা দিয়াবাড়ী ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। ৩১ আগস্ট কোয়ারেন্টিন শেষ হয় তাদের। ভিয়েতনামে প্রবাসী বাংলাদেশী অপরাধীদের বিষয়ে অভিযোগ দেয়। সে অনুযায়ী আজ ১০৬ জনের মধ্যে অভিযুক্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *