শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ইতালির প্রধানমন্ত্রী

প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। মিত্র দলগুলো সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেয়ার প্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র জমা দেয়ার ফলে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি সেপ্টেম্বর কিংবা অক্টোবরে এই নির্বাচন হওয়ার কথা। যদিও ততদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন দ্রাঘি। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, সাবেক ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দ্রাঘি ২০২১ সালে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গত বুধবার তিনি সিনেটে একটি আস্থা ভোটে জয় পেয়েছেন। কিন্তু তার তিন মিত্র দল তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে এই সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে।

জোট গঠন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগি। জোটে ফাটল ঠিক করার চেষ্টা করছিলেন মারিও দ্রাগি। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এরফলে পতন হলো মারিও দ্রাগির সরকারের। এখন ভোট হওয়ার আগ পর্যন্ত মারিউ দ্রাগি এবং তার সরকার কেয়ারটেকার সরকার হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

ইতালিতে রাজনৈতিক অচলাবস্থার সূচনা হয় গত সপ্তাহে। ওই সময় প্রধানমন্ত্রী মারিও দ্রাগি জ্বালানি ব্যয় এবং মূদ্রাস্ফীতি ঠেকাতে ২৬ বিলিয়ন ডলারের একটি বিল উত্থাপন করেন। কিন্তু তার জোট দল ফাইভস্টার মুভমেন্ট এ বিলের ওপর ভোট দেওয়ার বিষয়টি বয়কট করে। তাদের কথা এই অর্থ পর্যাপ্ত না। তাছাড়া এই অর্থ দিয়ে রোমে একটি ময়লা ভ্ষ্মীভূতকারী তৈরি করার বিধান রাখা হয়েছিল। এটি নিয়েও খুশি ছিল না ফাইভস্টার মুভমেন্ট। জোটের অন্য দলগুলো চেয়েছিল মারিউ দ্রাগির নেতৃত্বে নতুন করে সরকার গঠন করতে।

এমনকি বিশ্ব নেতারাও দ্রাগির প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তিনি পদত্যাগ না করেন। কারণ ইতালির স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইউক্রেনে ইতালির সমর্থন অব্যহত রাখতে মারিউ দ্রাগি বড় ভূমিকা রাখতে পারতেন বলে মনে করেন তারা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *