শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

ফের শীতে ছেদ, পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না পশ্চিমী ঝঞ্ঝা, ফের বৃষ্টির পূর্বাভাস

বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস

অভিজিত চৌধুরী: ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকুটি পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের। এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। জানানো হয়েছে, ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এই আবহে শীতকে বাধা দিয়ে ফের রাজ্যে বৃষ্টি হতে চলেছে। আর এর জেরে মাঘের শুরুতে বঙ্গবাসী যে শীত উপভোগ করছিলেন, তা দূর হবে। আর এবার শীত দূর হলে তা আদৌ ফিরবে কিনা, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না।

বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা এক ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ২০ ও ২১ জানুয়ারি উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে৷ তবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে এই সময়ে৷ এরপর ২২ এবং ২৩ জানুয়ারি উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে। ২৩ ও ২৪ জানুয়ারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই সময় দক্ষিণে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *