গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে বাংলাদেশে মোট ৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। এবং স্বস্তি হচ্ছে,এই একই সময়ে করোনায় মৃত্যু শূন্যই দেশ। এবং দেশে এ পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৬ জন। অন্যদিকে, করোনায় নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসেব অনুযায়ী, এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬৭ শতাংশ।এদিকে করোনা সারিয়ে সুস্থও হয়ে উঠছেন প্রচুর মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়েছেন ৩৩১ জন এবং এখনো পর্যন্ত দেশে ১৮ লক্ষ ৯১ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনা শনাক্তকরণে পরীক্ষাও চলছে। জানানো হয়, বাংলাদেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫১৫টি নমুনা সংগ্রহ ও ৫ হাজার ৫৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এবং এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
হিসেব বলছে, বাংলাদেশে করোনায় পুরুষের মৃত্যু সংখ্যা বেশি।দেশে করোনায় মোট পুরুষ মারা গিয়েছেন ১৮ হাজার ৫৯৪ জন ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩২ জন।

