বাংলাদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে নতুন করে আরও ২৮ জনের শরীরে। শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। এবং এখন পর্যন্ত মোট কোভিড শনাক্ত হয়েছেন সর্বমোট ১৯ লাখ ৫২ হাজার ২৩ জন।এদিকে, স্বস্তি হচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিতই থাকল।
আজ, শনিবার ৯ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা সম্পর্কে এ তথ্য জানানো হয়েছে। তবে আক্রান্ত হচ্ছেন ঠিকই, আবার করোনা সারিয়ে সুস্থও হয়ে উঠছেন প্রচুর মানুষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬১০ জন। এবং এখনো পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হচ্ছে ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।
পাশাপাশি চলছে, নমুনা পরীক্ষাও।গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৪৯১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। উল্লেখযোগ্য যে, বাংলাদেশে মহামারি করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

