শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বাংলাদেশের করোনা পরিসংখ্যান একনজরে

বাংলাদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা নিয়ে আতঙ্ক বাড়ছে ক্রমশ। দেশে করোনা ভাইরাসে মৃত্যু আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মহামারিতে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যাটা ছিল ৭ জন।এদিকে দেশে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ৮৭৯ জনে। এই ৮৭৯ জনের মধ্যে রাজধানীতে ৪২০ জন রোগী শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৭৭ শতাংশ।এদিকে, করোনায় নতুন মৃত্যু নিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ২৪৯ জনে।

পরিসংখ্যান বলছে, নতুন কোভিড শনাক্ত নিয়ে এখনো পর্যন্ত মোট করোনা শনাক্ত ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন।আবার করোনা সারিয়ে সুস্থ হচ্ছেন কিছু মানুষ। গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত মোট করোনা সারিয়ে ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ, ১৯ জুলাই, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে করোনা সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে। জানানো হয়, বাংলাদেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৭ জন পুরুষ মারা গিয়েছেন এবং ১জন নারী মারা গেছেন। এবং বাংলাদেশে করোনায় মোট পুরুষ মারা গিয়েছেন ১৮ হাজার ৬৭০ জন এবং নারীর সংখ্যা ১০ হাজার ৫৭৯ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *