শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ফেইসবুক গ্রুপে যুক্ত ও পেইজে লাইক দিতে নির্দেশনা

বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জরুরি ভিত্তিতে একটি ফেসবুক গ্রুপ ও অপর একটি ফেসবুক পেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

‘Head Teachers of GPS BD’ ফেসবুক গ্রুপে যোগ দিতে এবং ‘Directorate of Primary Education’-পেজে লাইক দিয়ে যুক্ত হতে রবিবার (১৪ জুন) নির্দেশনা দিয়ে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারদের চিঠি পাঠানো হয়েছে।

প্রশাসনিক বিভিন্ন দিক নির্দেশনা জরুরি ভিত্তিতে পেতে ফেসবুক গ্রুপে যোগ দেওয়া ও পেজে প্রধান শিক্ষকদের যুক্ত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। এসময় জরুরি যোগাযোগে শিক্ষকদের গ্রুপে যুক্ত হতে বলা হলো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *