শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

বাংলাদেশে গত তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪০

২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় মোট ৪০ জন নিহত হয়েছেন। রোববার মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য দিয়েছে।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এই ঘটনাগুলোতে মোট ২ হাজার ১৭৩ জন আহত হয়েছেন।

নিহত ৪০ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। বাকী ৩০ জনের কোন রাজনৈতিক পরিচয় ছিল না। আসক আরও জানায়, গত ১ মাসে সারাদেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ১৬টি সংঘর্ষের ঘটনায় ২৫০ জন আহত হয়েছেন। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের ২টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ৬টি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ৯৪ জন আহত হন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *