শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বাংলাদেশে বন্যায় ৯২ মৃত্যু, সিলেটেই ৫৫

বাংলাদেশ নিউজ ডেস্ক: গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে বন্যায় ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৫২ জন।

বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে পাঁচ জন, মৌলভীবাজারে পাঁচ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় ১০ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে সাত জন, কুড়িগ্রামে তিন জন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *