শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে ৫ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) বসছে ৫ জুন। সাধারণত বছরের মাঝামাঝি এ অধিবেশনেই জাতীয় বাজেট উত্থাপিত হয়। এ কারণে এই অধিবেশনকে বাজেট অধিবেশন বলা হয়।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *