শিরোনাম
বৃহঃ. মার্চ ১৯, ২০২৬

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরায় ১৯ রোহিঙ্গার জেল

বাংলাদেশের আশ্রয় শিবির থেকে নিজেদের বাড়ি ফিরে ১৯ জন রোহিঙ্গাকে জেলে যেতে হয়েছে। তাদেরকে অভিবাসন আইনে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরাবতী নামের একটি সংবাদমাধ্যম। মিয়ানমার থেকে নির্বাসিত হয়ে থাইল্যান্ডে গিয়ে একটি পক্ষ এই ওয়েবসাইটটি চালু করে।

মংডু জেলার প্রশাসন বিভাগ ইরাবতীকে জানিয়েছে, গত ২ জুলাই মোট ৪৪ রোহিঙ্গার বিরুদ্ধে শুনানি শুরু হয়। এর কয়েক দিনের ভেতরই রায় দেয়া হল।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ফেরত এই ১৯ রোহিঙ্গার পাশাপাশি স্থানীয় আরও চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সহায়তার অভিযোগ উঠেছে।

সম্প্রতি মিয়ানমারে ফেরা কয়েক জনের শরীরে করোনার উপস্থিতিও মিলেছে। তাদের আবার পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

নভেল করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সীমান্তে আরও বেশি নজরদারি বাড়িয়েছে মিয়ানমার। ওদিকে আবার রোহিঙ্গাদের গ্রামে গ্রামে তারা অভিযান চালাচ্ছে। কয়েক দিন আগে রয়টার্স জানায়, প্রাণভয়ে অনেক রোহিঙ্গা বাড়ি ছেড়ে পালিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *