শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা

বাংলাদেশ ব্যাংকসহ দেশের সরকারি ও বেসরকারি আর্থিক এবং অন্যান্য ২০০ এর বেশি প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তথ্য পর্যালোচনা করে এ বিষয়ে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছি। এতে দেখা গেছে, দেশের যেসব প্রতিষ্ঠান উইন্ডোজ অপারেটিং সিস্টেমস বিশেষ করে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার (Windows Operating Systems specifically Microsoft Exchange Server) ব্যবহার করছে হ্যাকাররা তাদের আক্রমণ করেছে। হাফনিআম (HAFNIUM) হ্যাকররা এসব প্রতিষ্ঠান আক্রমণ করেছে।

তারেক এম বরকতউল্লাহ বলেন, এই হ্যাকাররা সাধারণত ইমেইলে থাকা তথ্য চুরিসহ সংশ্লিষ্ট কাজগুলো করতে পারে। মূলত এরা গোয়েন্দাগিরির কাজ করে থাকে। ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে এরা আক্রমণ করেছে। আমাদের দেশে ২০০-এর অধিক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সরকারি, বেসরকারি ব্যাংক, আর্থিক, সেবামূলকসহ নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে।

হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-বাংলাদেশ আর্মি পরিচালিত ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ট ব্যাংক লিমিটেড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, বিটিআরসি, লঙ্কাবাংলাসহ দুই শতাধিক প্রতিষ্ঠান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *