শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বাংলা সেলুলয়েডের কালজয়ী সিনেমাগুলো

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ভাণ্ডারে রয়েছে দারুণসব কালজয়ী সিনেমা। মূলত ৬০ থেকে ৮০’র দশক ছিলো বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণালি যুগ। অসাধারণ গল্প, মনোমুগ্ধকর সংগীতায়োজনের সাথে দক্ষ অভিনেতা, কলাকুশলীদের প্রচেষ্টায় বাংলা চলচ্চিত্রে এক ঐতিহ্যগত ধারা তৈরি হয়েছিলো। যার সুবাদে আমরা পেয়েছিলাম অসংখ্য কালজয়ী সিনেমা।

চলুন জেনে নেয়া যাক বাংলা চলচ্চিত্রের কিছু কালজয়ী সিনেমা সম্পর্কে–

মেঘের অনেক রঙ

হারুনর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রঙ’ সিনেমাটি বাংলাদেশের প্রথম রঙিন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। ১৯৭৬ সালে পেয়েছিলো ৫ টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার যুদ্ধে পাকবাহিনীর দ্বারা লাঞ্ছিতা এক নারী আত্মহত্যার পথ বেঁছে নেয়ার আগে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে এক ডাক্তার দম্পতির কাছে রেখে যাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছিলো সিনেমাটি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।

তিতাস একটি নদীর নাম

কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক নির্মাণ করেছিলেন ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমাটি। নদীতীরবাসী কিছু মানুষের সুখ-দুঃখ, উত্থান-পতনের রূপময় আলেখ্য নিয়ে তৈরি হয়েছিলো অনন্য সাধারণ চলচ্চিত্রটি। যেটি ঠাঁই পেয়েছিলো ওয়ার্ল্ড ক্লাসিকের প্রথম চল্লিশে। কালজয়ী এই সিনেমাটিতে অভিনয়ে ছিলেন কবরী, গোলাম মুস্তাফা, প্রবীর মিত্রসহ আরও অনেকে।

সীমানা পেরিয়ে

১৯৭০ সালে উপকূলীয় অঞ্চলে এক ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সীমানা পেরিয়ে’। সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের অন্যতম সেরা পরিচালক আলমগীর কবির। সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের মহানায়ক বুলবুল, জয়শ্রী কবিরসহ আরও অনেকে।

গোলাপী এখন ট্রেনে

এটি এমন একটি সিনেমা যেখানে দেশের প্রত্যেক মানুষের গল্প ফুটে উঠেছিলো। সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক মাইলফলক হয়ে আছে। যেখানে গোলাপীকে প্রশ্ন করা হয় ট্রেনের ফার্স্ট ক্লাসে ঢোকার টিকিট কোথায় পেয়েছে? উত্তরে গোলাপী বলে, ‘আমরা সকলেই এক ক্লাসের মানুষ।’ এই সংলাপটি কত অসাধারণভাবেই পরিচালক আমজাদ হোসেন সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তা না দেখলে বোঝা সম্ভব নয়। অভিনয়ে ছিলেন ববিতা ও ফারুক।

এইসব কালজয়ী সিনেমাগুলো বাংলাদেশি সিনেমা জগৎকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *