শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

‘বাঙালিদের নিয়ে কিছু বললে চেহারা বদলে দেব’, নির্মাতাকে বলেছিলেন মিঠুন

মিঠুন চক্রবর্তীর বায়োগ্রাফি ‘মিঠুন চক্রবর্তী: দ্য দাদা অব বলিউড’ প্রকাশ করেছেন রাম কামাল মুখার্জী। বায়োগ্রাফিতে মিঠুনের ক্যারিয়ারের নানা গল্প তুলে ধরা হয়েছে।

বায়োপিকের এক অংশে তুলে ধরা হয়েছে হিন্দি চলচ্চিত্রে মিঠুনের শুরুর দিকের নানা ঘটনা। মিঠুনের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে বইতে। অভিনেতা বলেছেন, ‘আমার গায়ের রঙ নিয়ে লেখালেখি হচ্ছিল। আমার রঙ তো বদলানো সম্ভব নয়, তাই এটা নিয়ে জড়তা তৈরি হয়েছিল। তবে আমার শরীরের কাঠামো ভালো ছিল।’

অভিনেতা আরও জানান, একবার এক নির্মাতার কাছে গিয়ে অভিনয়ের সুযোগ চেয়েছিলেন। প্রযোজক তাকে নিয়ে খুশি ছিলেন না। তিনি মিঠুনকে বলেছেন, ‘নিজের চেহারা আয়নায় দেখেছেন? নিজেকে কোন দিক দিয়ে অভিনেতা মনে হয়?’

বইয়ে লেখা হয়েছে একবার এক নির্মাতা মিঠুনকে নাচের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি জানি বাঙ্গালিরা নাচতে পারে না। তারা ধুতি পরতে পারে, তবে নাচতে পারে না। গান ও নাচ আপনাদের সাধ্যের কাজ নয়।’ এই কথায় খুব রেগে গিয়েছিলেন মিঠুন। বলেছিলেন, ‘বাঙালিদের নিয়ে আর একটা কথা বললে আপনার চেহারার আকার বদলে দেব।’

১৯৭৬ সালের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল মিঠুন চক্রবর্তীর। তখন থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনবার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। সর্বশেষ দেখা গেছে রাম গোপাল বর্মার ‘টুয়েলভ ও ক্লক’ ছবিতে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *