শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বাবার শ্রাদ্ধ থেকে ফেরার পথে বাংলাদেশের কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় ৫ ভাইয়ের মৃত্যু

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে কক্সবাজারের চকরিয়ায় ১০ দিন আগে মারা যাওয়া বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় একই পরিবারের ৫ ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জন নিহত হন।

নিহতরা হলেন, সুরেশ চন্দ্র শীলের ছেলে ডা. অনুপম শীল (৪৬), তার ভাই নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫), চম্পক শীল (৩০) ও রক্তিম শীল (৩৬) । এছাড়াও সরন শীল, প্লাবন ও হীরা শীলকে আহত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে বাংলাদেশের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলার মালুমঘাট বাজার সংলগ্ন নার্সারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *