শিরোনাম
বুধ. ফেব্রু ১৮, ২০২৬

বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সময় বাড়লো

আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবারও দলের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত করেছে বিএনপি। তবে এই সময়ের মধ্যে দেশব্যাপী সব স্তরের ইউনিটগুলোর নেতা-কর্মীদের সংশ্লিষ্ট কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখতেও বলা হয়েছে। বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারির পরিপ্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও পুনর্গঠন প্রক্রিয়া ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে এই সময়ের মধ্যে মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *