শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১৯, ২০২৬

বিএনপি নিয়মতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চাইলে বাধা দেব না, চা খাওয়াবো: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চায়, বাধা দেব না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলে চা খাওয়াবো।

শনিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। জানিয়েছেন, মহামারিতে বিশ্ব যখন হিমশিম খাচ্ছিলো, তখন আওয়ামী লীগ সীমিত সম্পদ দিয়ে দেশকে সচল রেখেছে।

এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত দেশও বিদ্যুৎ সাশ্রয় করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের জন্য যা দরকার তাই করছে।

সংগঠন ঢেলে সাজাতে হবে বলে এ যৌথসভায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সদস্য সংগ্রহ বাড়াতে হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *