শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বিচারকরা আ.লীগে যোগ দিলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে কে: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা বিষয়টা মানুষ চর্চাই করে না। নৈতিকতা সবচেয়ে বেশি চর্চা করার কথা বিচারকদের। এখন এই বিচারকরা যদি সব আওয়ামী লীগে যোগ দেন, আওয়ামী লীগের মিছিল করতে থাকেন, তাহলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে কে?

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বর যেমন বিজয়ের মাস তেমনি এটা পরাজয়েরও মাস। আমরা ১৬ ডিসেম্বরে বিজয় অর্জন করেছিলাম। আর ৩০ ডিসেম্বর যে ভোট হওয়ার কথা ছিল তা আগের রাতে ডাকাতি করে নিয়ে গেছে। দুই বছর প্রায় পূর্ণ হলো, সেই অধিকার ফিরিয়ে আনতে পারিনি।

তিনি বলেন, এ কারণে এই মাসকে আমি যতখানি সাফল্যের কারণে উদ্ভাসিত মনে করি, ঠিক ততখানি আমি পরাজয় ও গ্লানিবোধেরও মনে করি।

এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীনসহ অন্যরা বক্তব্য দেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *