শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

বিদেশি কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার পরামর্শ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের

বাংলাদেশ নিউজ ডেস্ক: বিদেশি কূটনীতিকদেরকে সীমা লঙ্ঘন না করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘পরামর্শ গ্রহণযোগ্য, তবে শিষ্টাচার না মানা হলে সতর্ক করা হবে।’তিনি বলেন, আমরা কখনোই চাইবো না আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ থাকুক। আমাদের সকলকে আরও সংযত হওয়া দরকার, যাতে করে আমাদের নিজেদের সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি।

উন্নয়ন অংশীদার হলেও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে সতর্ক করে দেয়ার কথাও জানান তিনি। মোমেন বলেন, যেহেতু তারা আমাদের উন্নয়ন সহযোগি। তাই তাদের আগ্রহ থাকতে পারে, কিন্তু আগ্রহ থাকা আর লেকচার দেয়া আলাদা জিনিস। তারা যদি কোনো রকম সীমা লঙ্ঘন করে থাকে, অবশ্যই আমরা তাদের সাবধান করে দেবো।

দুই দেশের সম্পর্ক হুমকির মধ্যে পড়ে- এমন আচরণ না করারও পরামর্শ দেন পররাষ্ট্র সচিব।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *