শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষ উদযাপন কাছাড়ে

শিলচর (আসাম) : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আজ শনিবার সকাল সাড়ে আটটায় বিদ্যাসাগর জন্মদ্বিশতবর্ষ উদযাপন সমিতি কাছাড় এর উদ্যোগে শিলচরে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিদ্যাসাগরের প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান করেন যথাক্রমে সমিতির সম্পাদক অধ্যাপক অজয় রায়, সহ-সম্পাদক তমোজিত্‍ সাহা ও রাহুল রায়, কোষাধ্যক্ষ নকুলরঞ্জন পাল, সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, হিউমিনিটি ফাউন্ডেশন-এর সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, এসইউসিআই (সি)-র জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এআইডিওয়াইও-র জেলা সভাপতি অঞ্জনকুমার চন্দ, এআইডিএসও-র জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস ও পল্লব ভট্টাচার্য, এআইএমএসএস-এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি, এআইকেকেএমএসএস-এর পক্ষে সজলকান্তি দাস প্রমুখ।

কিশোর-কিশোরী সংগঠন কমসোমল-এর পক্ষ থেকে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ‘গার্ড অব অনার’ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানস্থলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তাঁর সম্পর্কে মনীষীদের উদ্ধৃতি প্রদর্শনীর উদ্বোধন করেন দীপঙ্কর চন্দ। সিহাব উদ্দিন আহমেদ-এর পৌরোহিত্য অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে বক্তব্য পেশ করেন অজয় রায়।

এদিন সন্ধ্যায় গান্ধীভবনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আলোচনা সভা। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া আজ এআইডিএসও-র শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে ও ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির কার্যালয়ের সামনে বিদ্যাসাগরের প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান করা হয়। বিজিত্‍ কুমার সিংহ ও হিল্লল ভট্টাচার্য এ খবর জানিয়েছেন। বিশু / এসকেডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *