শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

বিশ্বজুড়ে গণমাধ্যম বিভ্রাট, সিএনএন গার্ডিয়ানসহ অনেক সাইট হঠাৎ বন্ধ

ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে।

সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস।

ব্রিটিশ সরকারি সাইট – গভ.ইউকে-ও ডাউন। বিবিসির কিছু অংশও বিকল রয়েছে বলে জানা যাচ্ছে।

এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে।

ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে : ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।’

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে।

ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন – গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।

ফ্যাস্টলির যে সেবা তার নাম ‘এজ ক্লাউড। এর মাধ্যমে ওয়েবসাইটগুলো দ্রুত লোড করতে পারে, এবং ‘ডিনায়াল অফ সার্ভিস’ বা ডস হ্যাকার আক্রমণ থেকে সাইটগুলোকে রক্ষা করে।

ফ্যাস্টলি বলছে, এখন পর্যন্ত এই সমস্যা ইউরোপ এবং আমেরিকার সীমিত সংখ্যক কয়েকটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *