শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১৯, ২০২৬

বিহার নির্বাচন ২০২০: রক্তাক্ত বিহারের শেষ দফা, বুথের বাইরে চলল গুলি, খতম কুখ্যাত গ্যাংস্টারের ভাই

পূর্ণিয়া: দু’দফা কাটিয়ে তৃতীয় দফায় এসে লাগল রক্তের দাগ। বিহার নির্বাচনের শেষ পর্বে এসে বিক্ষিপ্ত হিংসা, বুথের বাইরে চলল গুলি। ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলার একটি বুথে । গুলিতে খতম নীতীশের রাজ্যে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার বিট্টু সিংয়ের ভাই বেতি সিং।

জানা গিয়েছে, পূর্ণিয়ার সরসির বুথে তখন চলছিল ভোটদান। ভোট দিতে লাইনে ছিলেন অনেকেই । সেই সময় ভোট দেওয়ায় ইস্যু নিয়েই ঝামেলা বাধে দুপক্ষের মধ্যে। রাগের মাথায় একপক্ষের লোকেরা গুলি চালিয়ে দেয় । তাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কুখ্যাত গ্যাংস্টার বিট্টু সিংয়ের ভাই বেতি সিং। এলাকা দখলের লড়াই থেকেই এই ঝামেলার উত্‍পত্তি বলে অনুমান পুলিশের। বুথের এত কাছে হাই সিকিউরিটি জোনে গুলি চলায় আতঙ্কে ছড়িয়ে পড়ে। ভয়ে সেখান থেকে চলে যান ভোটাররা।

উল্লেখ্য, সম্প্রতি এই কুখ্যাত গ্যাংস্টার ময়ঙ্ক সিং ওরফে বিট্টু সিং পুলিশের হাতে ধরা পড়ে। বহুদিন ধরে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় থাকা বিট্টুর রাজ্যে আসার খবর পেয়েই সতর্ক ছিল পুলিশ। এসটিএফ-এর হাতে একে৪৭ কারবাইন সহ হাতেনাতে ধরা পড়ে বিট্টু । তাকে গ্রেফতার করে পুলিশ। নিউজ ১৮

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *