শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

বুলগেরিয়া থেকে আসছে ২ লাখ ৭০ হাজার টিকা

প্রতিবেশী দেশ ভারত ও জাপানের পর এবার বাংলাদেশকে উল্লেখযোগ্যসংখ্যক অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ বুলগেরিয়া। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ‘বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়। এটা জেনে বুলগেরিয়ার কাছে আমরা ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে।’

জানা গেছে, দেশটি বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে, যা আগামী সপ্তাহে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা।

বুলগেরিয়ায় সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী দাউদ আলী জানান, বুলগেরিয়া এর আগে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকেও ওই টিকা উপহার হিসেবে দিয়েছিল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *