শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

ব্যাংকের সুদ মওকুফ নিয়ে নতুন নির্দেশনা

ঢাকা: সুদ মওকুফ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশণা জারি করেছে। নির্দেশণা অনুযায়ী, মূল ঋণ (আসল) মওকুফ করা যাবে না। জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণের সুদ মওকুফ করা যাবে না। ব্যাংকের আয় বিকলন করে সুদ মওকুফ করা যাবে না।

ব্যাংকিং খাতে কোন ধরনের বাছবিচার ছাড়াই ঢালাওভাবে সুদ মওকুফের ঘটনা ঘটছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ঢালাওভাবে সুদ মওকুফ সুবিধা পাওয়ার লক্ষ্যে, গ্রাহকদের মাঝে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধে অনাগ্রহ সৃষ্টি হতে পারে। যা ব্যাংকিং খাতে সার্বিক ঋণ শৃঙ্খলার পরিপন্থী।

বৃহস্পতিবার ব্যাংকগুলোকে ঢালাও সুদ মওকুফ বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনায় এসব কথা বলা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংকগুলো বিভিন্ন নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ঋণের সুদ মওকুফ করতে পারে। যেমন, ঋণগ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, মড়ক, নদীভাঙন, দুর্দশাজনিত কারণে বা বন্ধ প্রকল্পের ব্যাংকঋণের সুদের সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ মওকুফ করে দিতে পারে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, এসব বিশেষ পরিস্থিতি বিবেচনায় না নিয়ে ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহকের সুদ প্রায়ই মওকুফ করে দিচ্ছে। এতে সুদ মওকুফ সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধে অনাগ্রহ সৃষ্টি হতে পারে, যা ব্যাংক খাতে সার্বিক ঋণ শৃঙ্খলার পরিপন্থী।

এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধে গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামগ্রিক ঋণশৃঙ্খলা বজায় রাখা ও গ্রাহকস্বার্থ সংরক্ষণে ব্যাংক খাতে ঋণের (ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে বিনিয়োগ) আরোপিত, অনারোপিতসহ সব ধরনের সুদ (ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে মুনাফা) মওকুফের ক্ষেত্রে নতুন নির্দেশনা মেনে চলতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সুদ মওকুফ করা হলে ব্যাংকের নিজস্ব আর্থিক অবস্থার ওপর কী প্রভাব পড়বে, তা পর্যালোচনা করতে হবে। এ জন্য ব্যাংকগুলো নিজস্ব মূলধন পর্যাপ্ততা, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচক বিবেচনায় নিতে হবে। অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক এবং তার পরিবারের সদস্য বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *