শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

ভারতের কেরালায় অবতরণের সময় বিমান বিধ্বস্ত

ভারতের কেরালায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুই টুকরো হয়ে গেছে। প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৪০ জন।

শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে।

সংবাদসংস্থা এ এন আই স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে বিমানটি টুকরো হয়ে গেলেও আগুন লাগেনি। বিমানটি দুবাই থেকে আসছিল।

বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে ১৯১ জন ছিলেন বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধার কাজ চলছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় ও পাশের একটি উপত্যকায় পড়ে যায়। বিমানটি এসময় ভেঙে দুই টুকরো হয়ে যায়। সূত্র: বিবিসি ও আনন্দবাজার

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *