শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস জাতিসংঘের

আরাকান নিউজ ডেস্ক: ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টারের পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সঙ্গে ছিল।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে আসা ৭ সদস্যের প্রতিনিধিদল ভাসানচর ত্যাগ করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার বিভিন্ন ক্লাস্টারে ঘুরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন। তাদের খোঁজ-খবর নিয়েছেন। এরপর রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর আশ্বাস দেন।

ভাসানচরের ক্যাম্প ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাই-কমিশনার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। ভাসানচর ঘিরে সরকারের এমন পরিপাটি ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তার নেতৃত্বে আসা প্রতিনিধিদল সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়।

এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *