পোর্টব্লেয়ার: ভূমিকম্প অব্যহত আন্দামান ও নিকোবর দ্বীপপুন্জে । রবিবার ভূমিকম্প অনুভুত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুন্জে। এদিন ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, সকাল ৬ টা বেজে ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাত্ করে মাটি কাপায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষেরা। যদিও ভূমিকম্পের জেরে এখনও কোনও ক্ষয় ক্ষতির হয়নি বলেই এখন পর্যন্ত জানা গিয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের উত্তর পূর্ব প্রান্ত। মধ্যরাত ২ টো ২৯ নাগাদ কম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল এলাকার কাছাকাছি এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।

