শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

মতবিরোধ ভুলে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঐক্য প্রক্রিয়া সম্পন্ন

জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঐক্য প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে গতকাল ১১ই আগস্ট বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেনে ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ এর এক ঐক্য প্রক্রিয়া সম্পাদন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অভিন্ন স্বার্থে উভয় পক্ষ ছোটখাটো মতবিরোধ ভুলে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঐক্য প্রক্রিয়া সম্পন্ন করতে সম্মত হয়। ঐক্য প্রক্রিয়ায় মধ্যস্থতা করেন সর্ব জনাব নোমান আহমদ তপাদার; মো: জিয়াউর রাহমান; জুয়েল আহমেদ চৌধুরী; শাহরিয়ার চৌধুরী ও ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ।

সভায় উভয় পক্ষের নেতৃবৃন্দ সকলের উপস্থিতিতে সমযোতায় স্বাক্ষর করেন। সমযোতা স্বাক্ষরের পর উভয় কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে আট সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, সর্বজনাব ১। শেরওয়ান চৌধুরী, ২। মো:জুবের আহমদ লস্কর, ৩।আবুল হুসেন, ৪। মো: আতিকুর রহমান চৌধুরী, ৫। কামরুল হুসেইন দেলওয়ার, ৬। আবদুল্লাহ আল মাহমুদ ইমন, ৭। ফজলে আহমদ চৌধুরী একলিম ও ৮। মোহাম্মদ জয়নুল আবেদীন।

এ সময় উভয় পক্ষের সভাপতি ও সেক্রেটারী সহ কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঐক্য প্রক্রিয়া সফল করতে জনাব কামাল এমসি রহমান অনস্বীকার্য ভূমিকা পালন করেন। ঐক্য প্রক্রিয়া সম্পাদন করতে আরও যাঁরা সহযোগিতা করেছেন সভা শেষে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *