শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

মমতার জেদ দেখে অনুপ্রাণিত হই, যাঁরা তাঁকে অপছন্দ করেন, তাঁদের জন্য লজ্জা:‌ জয়া বচ্চন

গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে একমাত্র মমতা ব্যানার্জিই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন। তৃণমূল নেত্রীর লড়াইতে সম্মান জানিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করবেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন।

সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন জয়া। বলেন, ‘‌এখানে অভিনয় করতে আসিনি। তৃণমূলকে সমর্থন করি। তাই দলের তরফে এসেছি। আর এসেছি মমতাজির জন্য। তাঁর মানসিক দৃঢ়তা, জেদ দেখে অনুপ্রাণিত হই। যে কাজ উনি করতে চান, তাতে আমার পূর্ণ সমর্থন আছে, থাকবে।’‌ বিজেপিকে আক্রমণ করে তিনি অমিতাভ জায়া বলেন, ‘‌আমার ধর্ম, আমার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আর এখানে আমি মানে আমরা সবাই। এখানে একমাত্র মমতাজি এই অধিকার রক্ষার লড়াই লড়ছেন। মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে। তাঁকে যাঁরা অপছন্দ করেন, তাঁদের জন্য – লজ্জা! লজ্জা!’‌


রবিবার সন্ধ্যে বেলা শহরে পা রেখেছেন ‘‌বাংলার ধন্যি মেয়ে’ জয়া বচ্চন। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করার পর এদিন টলিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো-তে অংশ নেবেন তিনি। আগামী ৮ এপ্রিল পর্যন্ত বাংলায় থাকার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, এই ক’‌দিন শাসক দলের একাধিক নির্বাচনী প্রচারে দেখা যাবে জয়াকে। সূত্র: আজকাল

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *