শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে মমতার শ্রদ্ধাঞ্জলি

বিনোদন ডেস্ক: রঙিন দুনিয়া ছেড়ে ১৯৮০ সালের এই দিনেই চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। মহানায়কের মৃত্যুর পর প্রায় ৪ দশক পার হয়ে গিয়েছে, তবু আজও বাঙালির স্মৃতিতে অমলিন উত্তম।

রোববার মহানায়কের জন্মদিন ফের একবার তাকে স্মরণ করছেন আপামর বাঙালি। উত্তমকুমারকে শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইট করেছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তিনি ছিলেন আমাদের দেশের সবচেয়ে প্রিয় ম্যাটিনি আইডলদের একজন। আজও আইকন হয়েই আমাদের হৃদয়ে তিনি বাস করছেন।’

মোট ২১১টি বাংলা ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার। তিনটি ছবি পরিচালনার কাজও করেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৬৬ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘শুধু একটি বছর’ ১৯৭৩ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘বনপলাশীর পদাবলী’ ‘বনপলাশীর পদাবলী’, রয়েছে ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘কলঙ্কিনী কঙ্কাবতী’। ১৯৮১ সালে ‘ওগো বধূ সুন্দরী’ ছবির শ্যুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মহানায়কের।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *