শিরোনাম
সোম. মার্চ ৯, ২০২৬

মাত্র ৭ দিনে দূর করুন পেটের চর্বি!

এক্সারসাইজ, ডায়েটিং করেও ফল মিলছে না? কিছুতেই তলপেটের চর্বিকে বিদায় বলতে পারছে না? মেনে চলুন কয়েকটা ঘরোয়া টিপস। ৭ দিনে তলপেটের চর্বি গায়েব ।

রাতে ঘুমাতে যাওয়ার সময় বা সকালে খালিপেটে কাঁচা রসুনের কয়েকটা কোয়া চিবিয়ে নিন। রসুন খাওয়ার পর ১ গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খান। লবণ দেবেন না। মধু মেশাতে পারেন, কিন্তু চিনি নয়। এই পানীয় বিপাক প্রক্রিয়া বাড়িয়ে তলপেটের মেদ কমায়। সাদা ভাত ডায়েট থেকে ছেঁটে ফেলুন। রোজকার খাবারে রাখুন লাল চালের ভাত, গমের রুটি, ওটস-এর রুটি বা ওটস।

ঝাল খাবার খান। তবে, তেলে- ঝোলে-অম্বলে নয়। রান্নায় ঝাল-এর স্বাদ আসবে দারচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচালঙ্কা থেকে। এই সমস্ত মশলা স্বাস্থ্যকর। এগুলো শরীরের ইনসুলিন সরবরাহ বাড়ায় এবং রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। ফলে চর্বি কমে অনেক দ্রুত। ডায়াবেটিস রোগিদের জন্যও এই ধরনের খাবার উপকারি।

৭ দিন মাংস, মাছ, ডিম, দুধ খাবেন না। মাছ যদি একান্তই খেতে চান, চামড়া ফেলে খান। প্রতিদিন সকাল ও বিকেলে ফল ও সবজি খান। পানি রয়েছে এমন ফল বাছাই করুন। এতে শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন-এর ঘাটতি পূরণ হবে। প্রচুর পরিমাণে পানি খান যা শরীরের বিপাকের হার বাড়ানোর পাশাপাশি শরীরের বিষাক্ত উপাদান বা টক্সিন দূর করে । চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। এছাড়া মিষ্টি জাতীয় খাবার যেমন চকোলেট, আইসক্রিম ও সবরকমের মিষ্টিকেও ৭ দিনের জন্য বিদায় দিন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *